Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 58

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে জুলাই ও আগস্টে দেশে বন্যার ঝুঁকি সবসময়ই থাকে। এ সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা তৈরি হয়।

তিনি জানান, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগে এবং উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিন দিন আগে বন্যার পূর্বাভাস দেওয়া সম্ভব। বর্তমানে ব্রহ্মপুত্র অববাহিকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। মেঘনা অববাহিকাও আগামী কয়েক দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এফএফডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জে সতর্কসীমায় পৌঁছাতে পারে। বর্তমানে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

প্রকাশের সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬