Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

একে আজাদ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 7

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ভুল চিকিৎসায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহতের শতাধিক স্বজন জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা তাদের বাধা দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাই মো. কামাল হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার রাতে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থ হয়ে আনোয়ার হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলেও কর্তব্যরত চিকিৎসক আরও একদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, বুধবার সকালে আনোয়ার হোসেন নিজেই হেঁটে বাথরুমে যান এবং দুপুরে স্বাভাবিকভাবে খাবার খান। তবে দুপুর ২টার পর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কুতুবউদ্দিন একটি ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিষয়টি চিকিৎসককে জানালে তিনি রোগীকে ফরিদপুরে স্থানান্তরের পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগেই আনোয়ার হোসেন মারা যান। এরপর থেকে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আরএমও ডা. কুতুবউদ্দিনের সঙ্গে হাসপাতালে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইনজামামুল হক শিহাব বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা হাসপাতালের বাইরে হট্টগোল শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬