Dhaka ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 108

নওগাঁর রানীনগর থানার উদ্যোগে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বড়বাড়ি বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

এ সময় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সড়কে ছিনতাই প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, মতামত এবং পরামর্শ তুলে ধরেন। এ সময় জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬