Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

কোটালীপাড়ায় উন্মুক্ত জলাশয়ে ১ হাজার ১৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 35

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মোট ১ হাজার ১৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ বলেন, প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন বিল ও জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের ১ হাজার ১৬৬ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, মাছগুলোকে পর্যাপ্ত সময় বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। জালে ছোট মাছ ধরা পড়লে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোটালীপাড়ার বিলগুলো মাছ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। মাছগুলো ৫ থেকে ৬ মাস অবাধে বিচরণ করতে পারলে উল্লেখযোগ্য আকার ধারণ করবে, যা স্থানীয় মৎস্যজীবীদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় উন্মুক্ত জলাশয়ে ১ হাজার ১৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশের সময় : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬