Dhaka ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

পত্নীতলায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 122

নওগাঁর পত্নীতলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে দশম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার উষ্টি গ্রামের আবু রাইহানকে (৩৪) গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের জন্য তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ইভটিজিংয়ের মতো অপরাধের কারণে অনেক শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হয়। এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চোরাচালান দমনে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ লক্ষ্যে পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬