Dhaka ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 107

নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (২৯ জুন) জেলা পুলিশ সুপারের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের কোর কর্মকর্তারা, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. হাসিবুল্লাহ হাসিব উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা সংশ্লিষ্ট সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, কোনো যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানো জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মানোন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬