Dhaka ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 68

যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল হাসান ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাকিবুলের বাম হাতের আঙুলে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। বিষধর সাপের কামড়ের পর তাকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। ফলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসকরা জানান, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নিলে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬