Dhaka ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজও জন্মদিন আসে রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ স্বাক্ষর জাল করে স্কুল পালানো, ব্যতিক্রমী শাস্তি দিলেন ইউএনও জিগাতলায় দুই ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস

যশোরের শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 33

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিপাহি শফিউল আলম। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত হাসপাতালে পৌঁছে আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। পরে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “আমাদের একজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে সিপাহি শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের মধ্যে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। আহত সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরের শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত

প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬