Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ : সংসদে অর্থমন্ত্রী কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 68

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান বাজারে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জুয়া ও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য হারুন অর রশীদ হারুনের নির্দেশনায় বুধবার (২৪ জুন ) বিকাল ৫টায় শিকজান বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মঞ্জুর হোসেন (মঞ্জু), ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য মোঃ আজমীর হোসেন খান এবং কালুখালী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জিল্লুর রহমান। কালুখালী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হান্নান, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলভী,সাবেক মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলী জোয়ার্দার, সমাজ সেবক শুয়াইব হোসেন বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন মৃগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আদর আলী ফকির।

বক্তারা সমাজ থেকে জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন মৃগী ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬