Dhaka ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

ডিবি হেফাজতে মৃত্যুর অভিযোগ: ছাত্রলীগের কর্মীর মরদেহ ঘিরে মহাসড়ক অবরোধ

মধুখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 80

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের হেফাজতে উপজেলা ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও বিচার দাবির ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রান্তের মরদেহ পৌরসভার গোন্দারদিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে শোক ও ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পেঁয়াজ বাজার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বিক্ষুব্ধ জনতা প্রান্তের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান।

পরে পরিবারের সদস্যদের আহ্বানে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রান্তের চাচা মির্জা ইমরুল কায়েশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুর ২টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

জানাজা শেষে গোন্দারদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে প্রান্তকে আটক করে। পরদিন রোববার ভোরে ডিবি হেফাজতে তার মৃত্যু হয় বলে পরিবার দাবি করেছে।

তবে মৃত্যুর কারণ ও ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবি হেফাজতে মৃত্যুর অভিযোগ: ছাত্রলীগের কর্মীর মরদেহ ঘিরে মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬