Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 52

রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষকদের উৎপাদিত পণ্য পেঁয়াজ সংরক্ষণ, ধলতা (ধলতা সংক্রান্ত বিষয়), গ্রাম আদালতের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবীব, উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সাবেক আহ্বায়ক সদস্য ও যুবদল ঢাকা মহানগর উত্তরের আজমীর হোসেন খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা। মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল,সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী,বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন, মৃগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই,মদাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামানিক।

সভা শেষে উপস্থিত সদস্যরা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে আর ও গতিশীল করার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬