ঢাকা মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের নেতৃত্বে জবির সৈকত-তূর্ণা
- প্রকাশের সময় : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 24
ঢাকা মহানগর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। যাতে আহবায়ক নির্বচিত হয়েছেন সৈকত সাহা অগ্নি ও সদস্যসচিব তূর্ণা নিশিথা।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির নির্বাচিত আহবায়ক সৈকত সাহা অগ্নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব তূর্ণা নিশিথা একই শিক্ষাবর্ষের জবির সংগীত বিভাগের শিক্ষার্থী।
কমিটির অন্যন্য সদসদ্যরা হলেন, যুগ্ম আহবায়ক শৈশব দাস, টুনকু ত্রিপুরা, হৃদয় চন্দ্র দাশ, রাহুল সরকার, উচ্ছ্বাস রায়, প্রতীম দাস, শুভ দাস, পূজা মোদক, শুভ্রনীল দাস, আয়ুষ্মান দে, দেবব্রত দাস, দীপ দে, অন্তর দাস, ইশান সরকার, ধ্রুব ভদ্র, দীপু সরকার, হৃদয় সরকার ও তুষার মন্ডল; সদস্য মানিক চন্দ্র দাশ, বাঙ্গারী সাইকুম, বাঙ্গারী তারকেস, সিংগাম পাল্লি অর্জুন, এরামসেট্রি কৃষ্ণ দাস, টাডি আনকাতাশ, নিল্লোরী আপ্পারাও, আনন্দ দাস, আর বুজ্জি, এরোমশেট্টি শিবা সংকর, এরামশেট্টি পেন্টিয়া, এরামশেট্টি গোনেশ ও জয়দীপ কুমার তুর্য।
আহবায়ক সৈকত সাহা অগ্নি বলেন, “জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সনাতনীদের যোগ্য নেতৃত্ব প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা।বদ্ধ পরিকর।”
























