Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 6

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীনতা ভোগ করে, বিশ্বের অনেক দেশেই তা দেখা যায় না। বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এত মামলায় পরাজিত হতো না।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে।

এসময় আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, এ মামলায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬