মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 113

 স্কুল কলেজ বিশ^বিদ্যালয় মাদ্রাসা পরিবার ও গণপরিসরে নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতা এবং নৃশংস আচরণের প্রতিবাদে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল ৪টায় শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়|

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্তের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সভাপতি লাইলী নাহার, কার্যনির্বাহী সদস্য অ্যাড. নাজমা সুলতানা, স্মৃতি আক্তার প্রমুখ| সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা|

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের বিভিন্ন স্তরে নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতা, নির্যাতন ও নৃশংস আচরণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে| এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬