Dhaka ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ বন্ধের দাবি ছাত্রদল সভাপতির বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী কর্মক্ষেত্রের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সাড়ে ১৮ ঘণ্টা টানা অস্ত্রোপচার, জোড়া লাগা শিশুকে আলাদা করল সৌদি গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 28

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এ ছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

নাহিদ ইসলাম দাবি করেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নবযোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৮:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬