Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 122

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এখনো অবশিষ্ট রয়েছে। এই মজুত গ্যাস দিয়ে আনুমানিক ১২ বছর চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে এবং ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি আরও জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এবং বর্তমান দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর চলা সম্ভব।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করে মন্ত্রী বলেন, পেট্রোবাংলার আওতায় কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬