Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাতে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যাবেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 136

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধিদল বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা দেবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এছাড়া আছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবি নাজনিন, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো: মুস্তাফিজুর রহমান বাবুল, মো: কামরুজ্জামান, নীলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মো: মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো: ইউনুস আলী, মো: আমানুল্লাহ,
মীর সোলায়মান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১৯ এপ্রিল এই সফরে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বিদেশ সফরে থাকায় যাচ্ছেন না। এছাড়া রাশেদা বেগম হিরাও এই সফরে যাচ্ছেন না বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যাবেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬