Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নির্বাচনী ইশতেহারে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই কিছু না কিছু রেখেছি : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 102

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহারে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য কিছু না কিছু রাখা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ-এ প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক, কৃষক, দিনমজুরসহ খেটে খাওয়া সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে এবং প্রান্তিক নারী প্রধান পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে, যা কৃষকদের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীরও উপকারে আসবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিশ্রুতি দিয়েছিল পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে, যা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানীর ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে ক্রীড়া কার্ড চালু করা হয়েছে, যাতে খেটে খাওয়া পরিবারের সদস্যরাও খেলাধুলায় এগিয়ে যেতে পারে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন নীতিমালা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনী ইশতেহারে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই কিছু না কিছু রেখেছি : তারেক রহমান

প্রকাশের সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬