গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 123
পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেন তিনি।
সরকার জানিয়েছে, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ কর্মসূচিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিও চালু করা হয়েছে বলে জানানো হয়।
Tag :




















