Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 103

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত ছিল, যা আজ অনুষ্ঠিত হচ্ছে।

শেরপুর-৩ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন এবং ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যবেক্ষক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার। এ আসনে ১৫০টি কেন্দ্রে ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

প্রকাশের সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬