মারা গেছেন ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

- প্রকাশের সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 175

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই।
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এ গায়িকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা মগবাজার ওয়ারলেস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে মিরপুর কবরস্থানে দাফন করা হবে।
‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে ‘মনের বনে দোলা লাগে’ গানে কণ্ঠ দিয়েছেন মাহবুবা রহমান। পরে ফতেহ লোহানীর ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতি পান তিনি। তার অন্যান্য পরিচিত গানের মধ্যে রয়েছে আমার যদি থাকত পাখির ডানা, আমার না বলা কথা, সোনালী এই ধানের ক্ষেতে, আগে জানি না রে দয়াল, তুমি দাও দেখা দরদী, আমার বন্ধু বিনোদিয়া এবং আজকে আমার মালঞ্চে ফুল ফোটে নাই ও আমার মন ভালো না গো।
মাহবুবা রহমানের প্রকৃত নাম নিভা রানী রায়। ১৯৩৫ সালের ৩ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবেই ঢাকায় চলে আসেন এবং সেখানকার বিভিন্ন সঙ্গীত গুরুর কাছ থেকে গান শিখেন। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচার হয়।
১৯৫৮ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সঙ্গে বিয়ে হয় মাহবুবা রহমানের। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।






















