Dhaka ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমী হামিদের স্বামী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 150

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মৌসুমী ও নাট্যকার আবু সাইয়িদ রানা। জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী। তিনি বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

তবে রানা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা প্রায় চার মাস ধরে আলাদা আছি। একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

বিনোদন অঙ্গনে রানার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা রয়েছে বলে জানা গেছে। এসব বিষয়কে কেন্দ্র করেই তাদের সংসারে অশান্তির সূত্রপাত হয়। একপর্যায়ে দ্বন্দ্ব বাড়তে থাকলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মৌসুমী-রানা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমী হামিদের স্বামী

প্রকাশের সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬