বলিউডে অভিষেক আরিফিন শুভর, প্রকাশ্যে ‘জ্যাজ সিটি’

- প্রকাশের সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 140

বলিউডে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। জ্যাজ সিটি নামের ধারাবাহিকের মাধ্যমে তার এই অভিষেক ঘটেছে।
সনি লিভে মুক্তিপ্রাপ্ত ১০ পর্বের এই ধারাবাহিকে জিমি রায় চরিত্রে অভিনয় করেছেন শুভ। প্রায় ১১ ঘণ্টার এই ধারাবাহিকে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চারটি ভাষায় অভিনয় করেছেন।
মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ধারাবাহিকটি সনি লিভে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে উঠে আসে। একই সঙ্গে এটি প্ল্যাটফর্মটির প্রথম ধারাবাহিক, যা বাংলা ভাষাতেও মুক্তি পেয়েছে।
ধারাবাহিকটি পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।
‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এতে সেই সময়ের বাস্তবতা, সংগ্রাম ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।






















