বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 152

দেশের জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতী। আজকাল তিনি নিজ গ্রাম নেত্রকোনাতেই বসবাস করেন। সেখান থেকে নিয়মিত তিনি ফেসবুকে। নানা রকম স্যাটায়ার ও ফ্যান্টাসি স্ট্যাটাস দিয়ে ফ্যান ফলোয়ারদের মাতিয়ে রাখেন।

এবার তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবির বক্তব্যের প্রেক্ষিতে বাস ভাড়া নিয়ে একটি স্যাটায়ার পোস্ট লিখেছেন। সেটি নেটিজেনদের নজর কেড়েছে।

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। অভিযোগ আসছে চাঁদাবাজিরও। সেই প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, এবার ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না। কোনো চাঁদাবাজিও হচ্ছে না।

তার সেই বক্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রল। এবার সেই ট্রলেই সামিল হলেন কুদ্দুস বয়াতী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে তিনি এক পোস্টে তিনি লেখেন, ‌‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’

স্ট্যাটাসের নিচে মজা করে কুদ্দুস বয়াতী একটি মন্তব্যও করেছেন যা আরও বেশি আনন্দ দিচ্ছে তার ভক্তদের। সেখানে তিনি লেখেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে’।

তার সেই পোস্টে ২ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছেন আড়াই শতাধিক নেটিজেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

প্রকাশের সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬