রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা

ছয় মাসে ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মী কমেছে ৭৭০ জন: বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 155

দেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা কমেছে। গত ছয় মাসে ব্যাংকে ৭২১ জন এবং আর্থিক প্রতিষ্ঠানে ৪৯ জন নারী কর্মী কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যাংক ও আর্থিক খাতের নারী-পুরুষ সমতা বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬১ জন, যা গত বছরের জুন শেষে ছিল ৩৫ হাজার ৭৮২ জন। একই সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মী কমে ১ হাজার ১৯ জনে নেমেছে, যা জুন শেষে ছিল ১ হাজার ৬৮ জন।

বর্তমানে ৬১টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক খাতে মোট কর্মী ছিল ২ লাখ ১৮ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০৭ জন এবং নারী ৩৬ হাজার ৮০ জন। সে হিসাবে এ খাতে মোট কর্মীর প্রায় সাড়ে ১৬ শতাংশ নারী।

খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটে থাকা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ ও বন্ধের উদ্যোগ নেওয়ায় কর্মী ছাঁটাই ও স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে নারী কর্মীও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ও আর্থিক খাতে কর্মরত নারীদের বড় অংশই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন। গত বছর শেষে এসব ব্যাংকে নারী কর্মীর সংখ্যা ছিল ২২ হাজার ৯৮৩ জন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ৯ হাজার ১৪৭ জন, বিশেষায়িত ব্যাংকে ১ হাজার ৯৪৭ জন এবং বিদেশি ব্যাংকে ৯৮৪ জন নারী কর্মরত ছিলেন।

তবে পদভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে উচ্চপর্যায়ের পদে নারীর উপস্থিতি সবচেয়ে কম। এ পর্যায়ে নারী কর্মীর হার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় মাসে ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মী কমেছে ৭৭০ জন: বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ১২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬