Dhaka ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 166

নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

আসিফ মাহমুদ জানান, তার সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে বেতন-ভাতা ও বিদেশ সফরের টিএ-ডিএসহ মোট ৮৫ লাখ ৮২ হাজার টাকা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। এ সময় তিনি ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করেছেন। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

পরিবারের হিসাব তুলে ধরে তিনি বলেন, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন আছে, যার মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বাকি। লোন সমন্বয় করলে এখনও ৮২ হাজার ৪৫ টাকা ঋণ থাকে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা।

এর আগে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ ওঠার পরই এসব গুঞ্জন ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬