শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইরানের রাষ্ট্রদূতকে তলব করলো সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 148

সৌদি আরব ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এর একদিন আগে সৌদি আরব অভিযোগ করে, ইরান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ‘বেপরোয়া হামলার’ প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। হামলাগুলো সৌদি আরবসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে মানবিক নৈতিকতার সব মানদণ্ড ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এ সামরিক অভিযান সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের রাষ্ট্রদূতকে তলব করলো সৌদি আরব

প্রকাশের সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬