শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি’র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 199

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর অংশ হিসেবে হামলা চালিয়ে মার্কিন সৈন্যদের উপর বড় ধরনের সফল কৌশলগত আক্রমণ চালিয়েছে। ওই অনুসারে এতে অন্তত ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি মার্কিন রণতরী বা বড় সামরিক জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র বলেছেন, ‘আইআরজিসির যে দাবিগুলো করা হয়েছে, সেগুলো সঠিক নয়। আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং ২০০ জন মার্কিন সেনাসৈন্য হতাহত হওয়ার কোনো প্রমাণ নেই।’

সেন্টকম আরও জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: তাস নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি’র

প্রকাশের সময় : ০৮:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬