রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত ১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 214

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যায়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন।

জোয়াহেরুল ইসলাম আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতায় বসবাস শুরু করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

প্রকাশের সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬