শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪০ সেনা চৌকি দখল

পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের অন্তত ৪০টি সীমান্ত সেনা চৌকি দখলের কথাও জানানো হয়েছে।

দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর তাদের সেনারা পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এ পাল্টা হামলা শুরু হয়েছে। এ সময় সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষের কথা উল্লেখ করা হয়।

অপরদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সংখ্যক সেনাকে হত্যা করেছে এবং অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪০ সেনা চৌকি দখল

পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা

প্রকাশের সময় : ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬