Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি

আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। তাই এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে; এটি আমরা চাইনি এবং আইন অনুযায়ী দেখা হবে।”

তিনি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বলেন, নিয়ম-নীতি অনুসারে প্রশাসক দেওয়া হয়েছে। নির্বাচনের কিছু প্রক্রিয়া শেষ করে অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসনের বিষয়েও কাজ শুরু হবে বলে জানান তিনি।

সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, নয়াপল্টন কার্যালয় বিএনপির সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পরিচালনার কেন্দ্র ছিল; যার নেতৃত্বে ছিলেন প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬