Dhaka ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

কালীগঞ্জে রাশেদ খানের নতুন করে রাজনৈতিক পথচলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 172

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের মাধ্যমে নতুন করে পথচলা শুরু করেছেন রাশেদ খান। দীর্ঘদিন গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি দলটি ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক অবস্থান এখন বিএনপিকেন্দ্রিক বলেই স্পষ্ট হয়েছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর অংশ) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান জানান, তিনি আর গণঅধিকার পরিষদে ফিরে যাবেন না এবং বিএনপির সঙ্গেই রাজনীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটিই তার চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে গণঅধিকার পরিষদের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, আসনটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি পেয়েছেন ১,০৫,৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭,১০৪ ভোট। আর রাশেদ খান পেয়েছেন ৫৬,২২৪ ভোট।

রাশেদ খান আরও বলেন, নির্বাচনের আগে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আসন সমঝোতার ভিত্তিতে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গেই তিনি বরাবর যুক্ত ছিলেন এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক লক্ষ্য অনেকাংশে এক। সে কারণেই বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার পর এখন দলটির সঙ্গেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রাশেদ খানের নতুন করে রাজনৈতিক পথচলা

প্রকাশের সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬