রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

লতিফ সিদ্দিকীকে হারিয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন বিএনপির প্রার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 156

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন। ধানের শীষ প্রতীকে মতিন এক লাখ পাঁচ হাজার ৩৪২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে ৪২ হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বী আরও তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন (হাতপাখা) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা (মোটরসাইকেল)।

২০০৮ সালের নির্বাচনে প্রথমবার লতিফ সিদ্দিকীর কাছে হেরে গিয়েছিলেন লুৎফর রহমান মতিন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়ে তিনি প্রথমবার সংসদে প্রবেশ করছেন।

কালিহাতী হিসটরিক্যালি মন্ত্রীর আসন হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পালাক্রমে জয়ী হয়েছেন। ১৯৭০ সালে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। তার স্ত্রী বেগম লায়লা সিদ্দিকীও ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন।

লুৎফর রহমান মতিন শিক্ষানুরাগী এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য। এলেঙ্গায় তাঁর প্রতিষ্ঠিত মহিলা কলেজ নারী শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখছে। নির্বাচনের পর তিনি বলেছেন, “আমি দেশনায়ক তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং কালিহাতীর মানুষের কাছে চিরকৃতজ্ঞ। কাজের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।”

কালিহাতী উপজেলার মোট ভোটার ৩,৭৪,৯১৭। মোট ভোট পড়েছে ২,২৮,৭৭৮। ভোটকেন্দ্রের সংখ্যা ১১৪। উপজেলা ১৩টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত। লুৎফর রহমান মতিনের এই জয় টাঙ্গাইল-৪ আসনে রাজনীতির পুরনো ধারাকে বদলে দিয়েছে এবং ধানের শীষের জন্য স্থানীয় গণজোয়ার প্রমাণ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লতিফ সিদ্দিকীকে হারিয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন বিএনপির প্রার্থী

প্রকাশের সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬