নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

- প্রকাশের সময় : ১০:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 186

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

























