Dhaka ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 161

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবেন জোটের নেতাকর্মীরা।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন।

তিনি জানান, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

নির্বাচনে ভয়ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ভোট গণনার সময় কোথাও কোথাও ১১ দলের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, তারা কমিশনকে বারবার বিষয়গুলো জানালেও সন্তোষজনক কোনো পদক্ষেপ পাননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৬:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬