গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 177
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে পাকিস্তান আগ্রহী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আঞ্চলিক সম্পর্ক গঠনে সহায়ক হবে।
সূত্র: বিবিসি
Tag :























