তারেক রহমানকে অভিনন্দন বার্তা চীনের
- প্রকাশের সময় : ০১:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 182
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার সকালে ঢাকাস্থ চীন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে অভিনন্দন বার্তা প্রদান করে।
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।
চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।
গতকাল সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি। এর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এর ধারাবাহিকতায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা এসেছে।
























