Dhaka ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 144

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা ফেরতসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেট কোনো ব্যবস্থা নেননি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি ঠাকুরগাঁও–১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও পৌর শহরের সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

এর আগে দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ তাকে আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং হৃদরোগ বিভাগের সিসিইউতে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সেখান থেকে তাকে পরিবারের কাছে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশের সময় : ০৬:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬