Dhaka ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 160

সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটি বলেছে, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণআকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়ন করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপির পক্ষ থেকে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন, সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি।

তিনি বলেন, এ নির্বাচন কেবল ভোটের অধিকার নয়; এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এ নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সংকল্প। এ নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।

মাহদী আমিন আরো বলেন, আমরা বিশ্বাস করি, নেতিবাচক রাজনীতি নয়, ইতিবাচক, জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ভিত্তি হতে পারে যে নির্বাচন— আগামীকাল তার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানাই, আপনারা আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোট কেন্দ্রে আসুন। এ নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, এ নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য ও গণতন্ত্রকামী মানুষের প্রতি বিনীত আহ্বান জানাই, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকুন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই নিশ্চিত করবে জনগণের ঐক্য, প্রতিষ্ঠা করবে জনগণের রাষ্ট্রীয় মালিকানা।

তিনি আরো বলেন, দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সকলে শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এ অবশ্যম্ভাবী বিজয়ের মিছিলে আপনাকে স্বাগতম।

মাহদী আমিন বলেন, আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করার গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।

দেশী-বিদেশী গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, জনস্রোত, গ্রহণযোগ্য জরিপ, তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটিই প্রতিফলিত। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরাসহ, দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সমতল ও পাহাড়ের সব বর্ণ, বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতোমধ্যে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন।

জনসাধারণের মাঝে বিএনপির জনপ্রিয়তা বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির

প্রকাশের সময় : ০৯:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬