আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর
- প্রকাশের সময় : ০২:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 149
আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। ছবিটিতে থাকবেন দুই নায়িকা, একজন তানজিয়া জামান মিথিলা। তবে প্রযোজনার একটি সূত্র বলছে পাকিস্তানি নায়িকা থাকছেন না; শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন, যিনি সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে দ্রুতই চুক্তি হবে। এর ফলে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে।
ছবিটি একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে। এতে ভালোবাসার নতুন অধ্যায় থাকবে। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। নির্মাণ করা হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।
ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, “নায়িকা নির্বাচন নিয়ে এখন কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।”
বছরের শুরু থেকেই শাকিব খান ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন। সদ্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ হবে। এরপর তিনি ‘রকস্টার’ সিনেমার কাজে হাত দেবেন।
























