বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 210

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

মূলত, সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিও।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। এ ছাড়াও ওই ভিডিওতে আরও অনেককেই দেখা গেছে। যারা অভিনয়ে অংশ নিয়েছেন। ভিডিওর টাইটেলেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।

কিন্তু পুরো ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় এটি একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত ভিডিও। ভিডিওর ওই কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে ভিডিওটি যারাই দেখছেন তাদের অনেকেই বিশ্বাস করছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। তা ছাড়া তিনি কখনো কোনো রাজনৈতিক ক্যাম্পেইনেই অংশ নেন না।

বর্তমানে সিনেমার শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছেন শাকিব খান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী

প্রকাশের সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬