Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একজন ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী কালুখালীর সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে আনিস মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ তুমি কাছে এলে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে পত্নীতলায় অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা নওগাঁর ধামইরহাটে ছাগলে করলা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে রাড্ডাকাণ্ডে রফিকুল ইসলাম জিন্নাহ গ্রেফতার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী ৬ মুসলিম দেশ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাচ্ছে ১৬৫৭ মেট্রিক টন চাল

রমেশ চন্দ্র সেন বাথরুমে মাথা ঘুরে পড়ে যান, পরে হাসপাতালে মৃত্যু: কারা অধিদপ্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 178

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিক কাজ শেষে নাস্তাও খেয়েছিলেন। এরপরে তিনি ওয়ার্ডের বাথরুমে যান। একপর্যায়ে সেখানে গোসলের উদ্যোগ নিলে বাথরুমে মাথা ঘুরে পরে যান। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের লোকজন দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেল সেখানে মারা যান তিনি।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়।

সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। পাঁচবারের এমপি ছিলেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রমেশ চন্দ্র সেন বাথরুমে মাথা ঘুরে পড়ে যান, পরে হাসপাতালে মৃত্যু: কারা অধিদপ্তর

প্রকাশের সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬