বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, জবাব দিলেন ওমর সানী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 273

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানীকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা গুঞ্জন। দুই দেশে অবস্থান করায় তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমনকি কেউ কেউ বিচ্ছেদের কথাও ছড়াচ্ছেন। এসব গুজব ও কৌতূহলকে ‘অসভ্য মানসিকতা’ বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

সম্প্রতি একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী জানান, তাদের আলাদা হয়ে যাওয়ার গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। এসব কথা শুনে আমরা বিচলিত হই না। কিন্তু এটা খুবই বাজে মানসিকতার পরিচয়। এর আগেও একটি পডকাস্টে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন তিনি। সেখানে ওমর সানী বলেন, অনেকে নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলেন। এমনকি কেউ কেউ ডিভোর্স লেটার দেখতেও চেয়েছেন। এসব নিয়ে আর কিছু বলার নেই।

প্রসঙ্গত, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মূলত মায়ের অসুস্থতার কারণে সেখানেই থাকতে হচ্ছে তাকে। মৌসুমী ও ওমর সানীর মেয়েও যুক্তরাষ্ট্রে থাকেন। পডকাস্টে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওমর সানী বলেন, পরিবারের প্রয়োজনে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। মৌসুমী তার মায়ের পাশে থাকছেন এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

দীর্ঘ দূরত্ব সত্ত্বেও সম্পর্কের দৃঢ়তায় কোনো ভাটা পড়েনি এ কথা স্পষ্ট করে দিয়ে ওমর সানী বলেন, দূরে থাকলেও তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবার হিসেবেই একসঙ্গে আছেন।

ওমর সানী আরও জানান, তিনি নিজেও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন তিনি এবং শিগগিরই তাদের দেখা হবে বলেও আশা ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, জবাব দিলেন ওমর সানী

প্রকাশের সময় : ০৪:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬