রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 188

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে সম্মান জানিয়ে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িক বিরতি দিয়েছে রাশিয়া। এই বিরতি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা আশা করছি এই বিরতি যুদ্ধাবসান নিয়ে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে।”

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। ইউক্রেনের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না বা ইউক্রেনও একই সময়ে হামলা বন্ধ রাখবে কি না—সে প্রশ্নেরও উত্তর দেননি পেসকভ।

এর আগে, ২৯ জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তীব্র শীতের কারণে ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং পুতিন এতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেনে বর্তমানে তীব্র শীত চলছে। বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং আরও কমার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সাময়িক এই হামলা বিরতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিলো রাশিয়া

প্রকাশের সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬