রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 225

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) রুবায়া কোলটান খনিতে ধসে অন্তত ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) এই ধসের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন, নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ হয়, যা আধুনিক প্রযুক্তি পণ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ।

উল্লেখ্য, খনিটি বর্তমানে এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, এই খনি থেকে পাওয়া সম্পদ বিদ্রোহী কার্যক্রমে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

প্রকাশের সময় : ১১:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬