Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২

ছিলেন ব্যক্তিগত সহকারী হয়ে গেলেন স্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 169

হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ছড়িয়েছে। বেনারসের ঘাটে জুটিকে দেখা গেল সাত পাকে বাঁধা পড়তে। আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া জুড় খোঁজ পড়ল, কে এই হৃতিকা গিরি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? নাকি রাজনীতির?

জানা গেছে, আদতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরি।

হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি হৃতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। রয়েছে তাঁর আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রিও। এখানেই শেষ নয়।

যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা।

হৃতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে, ভেসে ওঠে নানান ছবি ও ভিডিও। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই তথ্য জানা গেছে। এমনকি, জানা গেছে ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে।
হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়ে ছিলেন, তিনি হৃতিকাকে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট (ব্যাক্তিগত সহকারী) বলেই জানতেন। টলিপাড়ার গুঞ্জন বলছে, টলিউডের এক হ্যান্ডসাম হিরো যার ছবি গত বছর পূজাতে মুক্তি পেয়েছে, তাঁর সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান,”আমাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি।

মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনও ভাষা নেই। কতটা অভদ্র একটা লোক হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনওদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছিলেন ব্যক্তিগত সহকারী হয়ে গেলেন স্ত্রী

প্রকাশের সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬