গুরুত্বপূর্ণ সংবাদ:
এলপি গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 149
রাজবাড়ীতে এলপি গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি রাজবাড়ী।
সংগঠনের সভাপতি জ্যোতিশংকর ঝন্টু ও সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন স্মাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজবাড়ীতে এলপি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। যেকারণে রান্নাসহ দৈনন্দিন কাজ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ন্যূনতম সরবরাহ এবং উচ্চ মূল্যে বিক্রয় হওয়ায় জনসাধারণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত এ সংকট দূর করে নির্ধারিত মূল্যে বিক্রি এবং সরবরাহ বাড়ানোর জন্য দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এসময় সংগঠনের কমল কান্তি সরকার, আব্দুস সামাদ, গোলাম আলী, অরুণ কান্তি সরকার, দিলীপ চাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এলপি গ্যাসের ডিলারদের সাথে কথা বলে এর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
Tag :

























