Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিপিএল নিয়ে কাটল শঙ্কার মেঘ, অবশেষে মাঠে গড়াচ্ছে খেলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 173

দিনভর নাটকের পর অবশেষে বিপিএল নিয়ে শঙ্কার অবসান হয়েছে। বিসিবি ও ক্রীড়াবিদদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই ফের শুরু হচ্ছে বিপিএল। ১৫ জানুয়ারির যে দুটি ম্যাচ স্থগিত ছিল, সেগুলোও আজ মাঠে গড়াবে।

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তিনি জানান, পরিবর্তিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা দেখতে পারবেন।

প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে। ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ হবে চট্টগ্রাম রয়্যালস।

এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার ক্রিকেটাররা বিপিএল বয়কট করলে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাতে আলোচনার মাধ্যমে সমাধান আসায় শেষ পর্যন্ত আবারও মাঠে ফিরছে বিপিএল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএল নিয়ে কাটল শঙ্কার মেঘ, অবশেষে মাঠে গড়াচ্ছে খেলা

প্রকাশের সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬