Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেন না, দেন—মিরাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 157

ক্রিকেটাররা বাজে খেললেই একটা প্রশ্ন সব সময় ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন তোলেন তাদের আজ জবাব দিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের অধিনায়ক জানিয়েছেন, তারা নেন না, সরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন।

আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দিই। হ্যাঁ, আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স দিই।
এর অর্থ আমরা সরকারকে টাকা দিই।’

সরকার থেকে যে টাকা নেওয়া হয় না সে বিষয়টা সবার জানা উচিত। এ সম্পর্কে মিরাজ বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদের টাকা দেয়। সরকার থেকে আমরা টাকা পাই না।
আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলেই পাই, আমাদের এভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো সবাইকে পরিষ্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা সবার জানা উচিত।’

অর্থ কোন জায়গা থেকে পান, সে বিষয়টাও স্পষ্ট করেছেন মিরাজ।
ওয়ানডে অধিনায়ক বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না। আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এ রকম নয়। আমরা যে টাকাটা পাই বেশির ভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে।
আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।’

বিসিবির এখন পর্যন্ত যত টাকা আছে তাদের প্রত্যেকটা মানুষের অবদান আছে জানিয়ে মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেন না, দেন—মিরাজ

প্রকাশের সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬