Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 201

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে পাঠানো এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোকবাতায় ফিফার সভাপতি লেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উদাহরণ ও উত্তরাধিকার রেখে গেছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে ফিফা বাংলাদেশ সরকার, বাফুফে এবং পুরো দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই শোকবার্তা পেয়ে আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন(বাফুফে)

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ-বিদেশে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। জাতিসংঘের প্রধান মহাসচিব আন্তোনিও গুতেরেস থেকে বিশ্ব নেতারা গণতান্ত্রিক যাত্রায় তার অবদান তুলে ধরে শোক প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

প্রকাশের সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬